Posted in:
By Sumit Ranjan Das 0 মন্তব্য(গুলি)

Saswata Banerjee

Saswata Banerjeeposted toKobitar poribaar (কবিতার পরিবার)
যাত্রা

গভীর রাতের ট্রেনগুলো অনেক অনেক বড়ো
আমার প্রপিতামহ থেকে শুরু করে
যেন সন্তানসন্ততি অবধি নিঃশব্দে চলে যায়

ঝম্‌ঝম্‌ ঝম্‌ঝম্‌ ... ধুলোর ঘূর্ণি খানিক ভেসে থাকে
হাওয়ায়, জনমানবহীন প্ল্যাটফর্ম
ঘুরতে ঘুরতে তারা আসে
একাকী আমার মুখের ওপর
জমা হয়।

হাজার হাজার বছরের ধুলোজমাট মুখ
চেয়ে দেখে ঝম্‌ঝম্‌ ঝম্‌ঝম্‌ ... স্টেশনের সোনাঝুরি কাঁপিয়ে
নিঃসঙ্গ ভিখারির ধু ধু বীর্যপাত কাঁপিয়ে
চলে যাচ্ছে পাতালখনিজের দেশ থেকে উঠে আসা ট্রেন
ওই মহাশূন্যের দিকে
গ্রীক দেবীর স্তন থেকে ওখানে বিন্দু বিন্দু ছড়িয়ে পড়েছে আলো

তারা তারা তারা
ঝম্‌ঝম্‌ ঝম্‌ঝম্‌ ওই ট্রেনের ভেতর চুপচাপ
মায়াখনিজমাখা আমার অপার্থিব আত্মীয়েরা যায় ...