By Sumit Ranjan Das | ৪:০১ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

পুরোনো সম্পর্ক

পুরোনো সম্পর্কগুলো
আজো আমাকে নিয়ে খেলা করে
যতবার আমি সব ভুলে যেতে চাই
ঠিক মনে পড়িয়ে দেয় আমাকে  -
পূর্বপুরুষের সাথে আমার নাকি খুব মিল ছিল।
বিকেলের আয়নায় সেই মিল খুঁজতে গিয়ে
হারিয়ে যাই বোসন কনার থিওরীতে
ভরহীন হয়ে যেতে যেতে ভাবি
দোতলার চিলেকোঠা ঘরে একটা টেবিল
নীল রঙের মলাট দেওয়া খাতার পাতায়
বেহিসাবী কিছু লেখাগুলো
বেসুরো গলায় আমায় যেন ভেংচি কাটতো,
কেবল একটা পাতায় লেখা ছিল -
এসেছি, আমার কথা রেখেছি;

আজো আমি বসে কেবল পাতা ওলটাই
নীল মলাটের খাতায়
যদি কোন দিন দেখি নতুন একটা লাইন,
কাঁপা কাঁপা হাতে -
দেখো সত্যিই আমি এসেছি, তোমার কাছে।

Read more
By Sumit Ranjan Das | ৪:০১ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

বাইশে শ্রাবণ

বাইশে শ্রাবণ // সুমিত রঞ্জন দাস

কাঞ্চনকামিনীর সাথে মিশে যাচ্ছে সনাতনী প্রভাত
বাতাসে ডিজেলের গন্ধ, ট্রামের ঘন্টা ...

চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছে ছাতিমতলা
কালোবাড়ি, হিমশীতল অপেক্ষা...
কিছু বুঝে ওঠার আগেই শব্দের মিছিলে
শ্লোগান মুখর -
চিত্রাঙ্গদা, খোলা চুল...
আরন্যক প্রেম উত্তরায়ন প্রাঙ্গনে;
বার্ধক্য, সেতো মনের গভীরে!
নিঃশব্দে কনীনিকায় অশ্রু গড়ায়
নিমগ্নতার আড়ালে তলিয়ে যায়
সমালোচকের ছদ্মবেশ।

সকাল থেকেই তোড়জোড়
অন্দর আর আঙিনা দুটোতেই দেবদারু
হলুদফুলের তোড়ায় ছোট্টশিশুটির কত আবেগ
কবিদাদু পরবে তার রতনহার।

সরকারী মননের পালা সন্ধ্যায়,
মিলিয়ে যায় জীবনানন্দের ইঁদুর-ধান-মাটি
হাইরাইজের লিফটের ব্যস্ততা
ঘনঘন বিদ্যুত-সংকট,
সবুজ কার্পেটের তলা থেকে বেড়িয়ে পড়ে
অন্দরমহলের শুকতারা,
কাজুফেণী আর বেলফুলে
উদ্দাম শ্বাস ফেলে বিছানায়
ধ্বংস হয় তাবড় সেবকের রবীন্দ্রপ্রীতি;

তখনও মায়াবী রাত্রির সিগন্যাল পোস্টের কারসাজিতে
বেজে ওঠে -
    "আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
    তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।"

Read more
By Sumit Ranjan Das | ৪:০১ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

সুমিত রঞ্জন দাস

পরিবর্তন // সুমিত রঞ্জন দাস

নতুন অ্যামেন্ডমেন্ট হয়ে গেল
একেবারে নতুন অ্যামেন্ডমেন্ট
ভাড়াটে আইন বদলে গেল
বাড়িওলা পড়লো বিপাকে,
এখন আর সমকামী বেআইনী নয়
তিন লাখে কোন ট্যাক্স দিতে হবে না
সব আছে, সব বলা আছে,
ডিভোর্স পেতে গেলে
দু'বছর একা থাকতে হবে
চেষ্টা করে দেখুন দাদা ভাগ্য যদি খোলে
দেখলেই কিনতে হবে না -
অনেকক্ষন ধরে চিৎকার করে
লোকটা বই বিক্রি করছিল;
আমি কাছে গিয়ে বললাম -
দাদা নতুন কিছু, রবীন্দ্রসংগীত ...
লোকটা বলে উঠলো -
আছেতো, আপনি দেখেন নি,
রবীন্দ্রনাথ তো এখন পালটে গিয়ে
নতুন কায়া - কালপুরুষ হয়ে গেছে,
দোহার মতিস্বর না মতিভ্রম,
বলিউডি হিন্দিতেও পাবেন রবীকিরন
কালে কালে কত দেখবো
হুঁহু বাবা, একেই বলে পরিবর্তন।

Read more
By Sumit Ranjan Das | ৪:০০ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

পাখি

পাখি
বিধান সাহা
---------

রুমের ভেতর রঙ, রুমের ভেতর মনগড়া এক পাখি
এক টানেতে এঁকেই দেখি করছে ডাকাডাকি
পাখিটির নাম মেঘ, পাখিটির মনে গোপন স্বপ্ন বোনা
পাখির পিছে ছুটেই দেখি ভীষণ সম্ভাবনা

ওদিকে এক অবাক করা পথ, পথের উপর ঘাতক অন্ধকার
যে যাহারা খুঁজছে বিজয় পথ, ঘাতক তাদের ডাকছে বারংবার

কিন্তু আমার রুমের ভেতর রঙ, আমার আছে দুধসাদা ক্যানভাস
আমার আছে মনগড়া সেই পাখি, সকাল-দুপুর-সন্ধ্যা-রাত্র তাহার সাথে থাকি
সে কারণেই পথ থেকে খুব দূরে
পথ-বিপথের ধার না ধেরেই চিহ্ন রেখে রেখে,
যাচ্ছি একা পাখির মতো উড়ে, যাচ্ছি একা অজানা বৈদেশ
আমার পাখি অন্তরেতে থাকে, পাখি আমার আমার ছদ্মবেশ।

Read more
By Sumit Ranjan Das | ৪:০০ PM
Posted in: | 2 মন্তব্য(গুলি)

স্বাধীনতা না বিলাসিতা

স্বাধীনতা না বিলাসিতা

গদিআঁটা বিছানা থেকে আজ সকালে ঘুম ভেঙে
      সন্তর্পনে পা রাখলাম - স্বাধীন দেশের মাটিতে,
            বৃষ্টিভেজা বাতাসে তখনও পরিচিত সোঁদা মাটির গন্ধ;

কান পেতে থাকলেও ভেসে আসছে না
      দেশ উদ্ধারকারী শহীদের চোরাগোপ্তা ফিশ্ ফাশ
            শব্দযন্ত্রে কেবল দেশাত্মবোধক বৃন্দ গানের ছন্দ।

আজ যে স্বাধীনতা দিবস - আমাদের সবার ছুটির দিন।

পাড়ার হোটেলের ছোট্ট নবাবী
           মানতেই চায় না, ভুলে যেতে চায় বারবার,

সকাল থেকে কম সে কম দুশো প্লেট না ধু‌`লে
      মিটবে না তার ক্ষুধা পেটের আবদার -
           দিনের শেষে জুটবে না এক মুঠো খাবার।

আস্তাকুঁড়ের ছাইগাদা থেকে কুকুরটা
আড়মোড়া ভেঙে হাই তুলে চলে যায়,
     এক মুঠো ভাতের স্বাধীনতা কি তবে সবার জন্য নয় ?
          নবাবী ভাবে - এই বিলাসিতা যদি কোনদিন তার হয় ...

তেরঙার সাদা হয়ে ওঠে কালো - বিকেলের সূর্য তখন ক্ষীণ।

সুমিত রঞ্জন দাস

Read more
By Sumit Ranjan Das | ৩:৫৯ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

সৈয়দ সাইফুর রহমান সাকিব

সৈয়দ সাইফুর রহমান সাকিব
উপহার

গতকাল বলেছিলাম শয্যাশ্রমের
কথা। ক্ষণকাব্য রচনায়
সুচতুর শব্দের চুমুক। ধূর্ততার
তিক্ত স্বাদ।
আর সেটা ছিল
অনাবিস্কৃত লিপির মত
ঠাই খুঁজে যাওয়া। রাজি আছ!
তাহলে বলবো
এভাবেই প্রতারিত হলে!
অচেনাকে চিনতে চিনতে
এখন তুমিও ক্রীতদাস। আড়ম্বর
মধ্যরাতের বৈচিত্রে মুগ্ধ
করো শুষ্ক উম্মাদনা। কবিতা প্রতাপ
ফুরিয়ে যাবার পর নীল
শিরা জল থেকে সূর্য্য
উদয় হলে বুকের তটে পুরাতন
স্মৃতি তোলে তীব্র খরস্রোত।
বৃথাই জ্বালালে আগুন। এবার
তোমাকে ছেড়েই দিতে হবে।
ভালই থাকবে আশা করি!
যাবার বেলায় তোমাকে কি খালি হাতে
যেতে দেয়া যায়!
সত্যি চমৎকার! তুলে রেখো কিন্তু
এই অসামান্য মৃত্যু।

Read more
By Sumit Ranjan Das | ৩:৫৯ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

ভেবে দেখিনি ...

ভেবে দেখিনি ...

ছুটছে মানুষ ছুটছে দেখো
জোয়ার ভাটায় কিসের টানে
এই শহুরে বাঁচা বুঝি
তাদের কাছে অন্য মানে
কে যে সুখী কে বা দুখী
মাপার কোন নেই যে আলো
শরীর বেচে জীবন কাটায়
আঁধার বুঝি তাদের ভালো

ছুটছে মানুষ ছুটছে দেখো
এবার বুঝি ক্ষান্ত দেবে
দু'মুঠো ভাত বিলোয় দেদার
ভাবছো তুমি সবাই পাবে
গাড়ির কাঁচে ধুলো পড়ে
ঝেড়ে কেউবা জীবন সারে
মাপকাঠিতে যায় না ধরা
এক আগুনে সবাই পোড়ে

ছুটছে মানুষ ছুটছে দেখো
সার্কাসেরই রিংএ চড়ে
বাঁদর সেথা হাততালি দেয়
মানুষ বুঝি ভয়ে মরে
রূপকথারা গল্প শোনায়
মিহিসুরে বেহাগ তানে
আমি তখন সুর খুঁজি ভাই
এই কথারই অন্য মানে

Read more
By Sumit Ranjan Das | ৩:৫৯ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

পতিতা

পতিতা

স্পর্শকাতর একটা সিগারেটের ধোঁয়ায়
কুন্ডলীকৃত নারীসৌন্দর্য্য;
বোতলের নিশিচন্দ্রানী গড়িয়ে যায় আবছায়ায়
#
তুমি মুক্ত - ভাবো
ভাবতে থাকো মুক্তির স্বাদে মত্ত নাড়ী ছেঁড়া ভোরে
#
সকালের ব্যগে এখন অনেক টাকা
ফিরে দেখোনা ওসব শুকিয়ে যাওয়া রক্তের দাগ।

Read more
By Sumit Ranjan Das | ২:৫৩ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

Saswata Banerjee

Saswata Banerjeeposted toKobitar poribaar (কবিতার পরিবার)
যাত্রা

গভীর রাতের ট্রেনগুলো অনেক অনেক বড়ো
আমার প্রপিতামহ থেকে শুরু করে
যেন সন্তানসন্ততি অবধি নিঃশব্দে চলে যায়

ঝম্‌ঝম্‌ ঝম্‌ঝম্‌ ... ধুলোর ঘূর্ণি খানিক ভেসে থাকে
হাওয়ায়, জনমানবহীন প্ল্যাটফর্ম
ঘুরতে ঘুরতে তারা আসে
একাকী আমার মুখের ওপর
জমা হয়।

হাজার হাজার বছরের ধুলোজমাট মুখ
চেয়ে দেখে ঝম্‌ঝম্‌ ঝম্‌ঝম্‌ ... স্টেশনের সোনাঝুরি কাঁপিয়ে
নিঃসঙ্গ ভিখারির ধু ধু বীর্যপাত কাঁপিয়ে
চলে যাচ্ছে পাতালখনিজের দেশ থেকে উঠে আসা ট্রেন
ওই মহাশূন্যের দিকে
গ্রীক দেবীর স্তন থেকে ওখানে বিন্দু বিন্দু ছড়িয়ে পড়েছে আলো

তারা তারা তারা
ঝম্‌ঝম্‌ ঝম্‌ঝম্‌ ওই ট্রেনের ভেতর চুপচাপ
মায়াখনিজমাখা আমার অপার্থিব আত্মীয়েরা যায় ...

Read more
By Sumit Ranjan Das | ২:৫২ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

পুণ্যশ্লোক দাশগুপ্ত

সহজ মা সিরিজ-৪
পুণ্যশ্লোক দাশগুপ্ত

রজকিনি ডাকে আয় আমাদের ভিক্ষে ভরসা চাল ডাল ফল ফ্লোটিং হাসিতে
ধুপ জ্বেলে দিই ভ্রমণসূচির পাখায় পাখায় সাবেকিয়ানার বাহারি পোশাকে,
এক্সপেরিমেন্ট!তবে মনে রেখো রঙের সঙ্গে রঙ ছড়াছড়ি,কোয়ালিটি প্রেম।
গভীর ভাবনা আঁকুপাঁকু করে মাথায় ঘোমটা পূর্ণতা চায়,লাভ-লোকশান
খতিয়ে দেখেনি,রসের গামলা নবনী আখড়া গরমাগরম ইলিউশনে

জীবন পাঠের মেলায় মেলায় হতদরিদ্র বাউলের ছবি
পৌষ মেলাতে আমিও ক্ষ্যাপার ধুনি জ্বালানোর খড়ি নিয়ে যাই
আমিও আকাশে দু’মুঠো বিবেক নাড়াচাড়া করি রাউন্ড শেপে
সহজ মায়ের টিউলিপ ঠোঁটে অনেক ইশারা অরেঞ্জ ফ্লেভার্ড
গানের সঙ্গে মনের সঙ্গে মাধুকরী মন ফকির-সঙ্গে
ওর হাসি দেখে যুবক ভাবলো ইটালি সালসা,
ধুকপুক করে ফুসফুস কেন?তারিফ করেছি।

তারিফ করেছি বুক দুরদুর দেহতত্ত্বের মঞ্চে বাউল
তারিফ করেছি ক্যাজুয়াল এই লুকোনো রোমান্স
বিয়ার চুবিয়ে নতুন গন্ধ সুখ-সারি ডাকে খেয়াল করিনি
খেয়াল করিনি…

Read more
By Sumit Ranjan Das | ২:৫২ PM
Posted in: | 0 মন্তব্য(গুলি)

সুমিত রঞ্জন দাস

জন্ম // সুমিত রঞ্জন দাস

আধোকালো অন্ধকারে গোলোকধাঁধায় ঘুরছে মেহেদি হাসান
তিনটে ফুটকি টেবিলের কাগজে
অতিকায় টিকটিকিটা তখনও টিটকিরি মেরে চলেছে
ভাবছি দেহতত্ত্বের কথা
জুম হয়ে আসছে বিরল রতি রসে মগ্ন মন
একটা সহজ এক্সপেরিমেন্ট
ফিউসন, তারপর...
#
একমুখ বুদ্ধিমান হাসি
শিকারী কুকুরের মত হাঁফিয়ে এক গলা গঙ্গাজলে বানানো
একটা অপাঙতেয় কবিতা;
#
এই পদ্ধতি বুঝি কোনদিন হারবে না।

Read more