Posted in:
By Sumit Ranjan Das 0 মন্তব্য(গুলি)

প্রথম দশক

আমার প্রথম ব্লগ

এখ্ন কোন কাব্য নয়, অনামিকা
সব নির্জনতা পার করে
চোখ বন্ধ করে
আর একবার দেখে নিই
প্লাসেন্টার সেই সাগর,
ঝোপঝাড় খানাখন্দ ভেঙ্গে
কত দূর ফেলে আসা সে জগৎ
নির্জ্ঞানতার সাথে একান্তে বাক্যালাপ
শর্টকাটে মারা গোটা পৃথিবী;
#
আর একবার মিলিয়ে নিই
ফেটে যাওয়া নিষিদ্ধ তাঁবুর কানাত
যোনীপথে গুড়ি মেরে যৌবনে ফেরা
ফেলে আসা সব দীর্ঘশ্বাস,
এভাবেই পিঠু হেঁটে পাই হড়কানো যত
গতজন্মের মেঘ-হাসি-কল্পনা
অন্ধকার কবরের সাথে করি বন্ধুত্ব
ফিরে পাই যদি সে সাগর,
প্রতিটি সকাল জন্মের সাথে আবার
আত্মবলি দিই নিজেকে;
#
মুলতুবী থাক তবে আজ কাব্য
দিনগত নিশ্বাস জমিয়ে রাখি রক্তার্ত স্বপ্নে
শুধু নিসৃত শব্দগুলো আলাপ করুক
অনামিকা, অতিবাহিত জীবনে।